Skip to content
সাহিত্য ডটকম সাহিত্য ডটকম

  • হোম
  • প্রবন্ধ
  • কবিতা
  • কথাসাহিত্য
  • আলাপ
  • প্রতিকৃতি
  • বই
  • বিবিধ
    • অ্যানেকডোট
  • ইতিহাস
  • দর্শন
সাহিত্য ডটকম
সাহিত্য ডটকম

খরগোশ, মোরগ ও পাখির জীবনের তিন শিক্ষা

Posted on March 14, 2026September 7, 2026 By সাহিত্য ডেস্ক

উন্নতি করতে হলে কি সবসময় অনেক উপরে উঠতে হয়? কিংবা শত্রু আর বন্ধুর সংজ্ঞাই বা কী? মানুষের মধ্যে লুকিয়ে থাকা কঠিন সত্য আর জীবনের শিক্ষা তুলে এনেছে খরগোশ, মোরগ ও পাখির জীবনের এই তিনটি ছোট ঘটনা।  

আশরাফুল আলম শাওন


১. খরগোশের শিক্ষা

কাক সারাদিন কিছু না কইরা গাছের উপরে বইসা ছিল। খরগোশ নিচে আইসা তার কাছে জানতে চাইল—ভাই কাক, আমি কি সারাদিন কিছু না কইরা তোমার মত বইসা বইসা থাকতে পারি না?

কাক বলল, কেন পারবা না? অবশ্যই পারবা। গাছের নিচে আইসা বইসা থাকো।

তখন খরগোশ কাকের দেখাদেখি গাছের নিচে মাটিতে বইসা থাকল।

তখন হঠাৎ কোত্থেকে শিয়াল আইসা খরগোশরে খাইয়া ফেলল।

গল্পের উপদেশ—কিছু না কইরা বইসা থাকতে হইলে আপনারে অনেক উপরে বইসা থাকতে হবে।

২. মোরগের শিক্ষা

মোরগ ষাঁড়ের সাথে বইসা আড্ডা দিতেছিল। মোরগ তার আশার কথা বলল, ওই গাছের মাথায় উঠতে পারলে আমার খুব আনন্দ লাগত। সে সহানুভূতি আদায়ের সুরে বলল, কিন্তু আমার সেই শক্তি নাই!

ষাঁড় তারে পরামর্শ দিল, তুমি বরং আমার গোবর খাও না কেন? এগুলাতে অনেক পুষ্টি। শক্তি হইলে উইড়া তুমি গাছে উঠতে পারবা।

মোরগ পরীক্ষামূলক ভাবে কিছু গোবর খুঁইটা খাইল। খাইয়া দেখল নট ব্যাড। গোবর খাইয়া তার মধ্যে বল বা শক্তির সঞ্চার হইছে। এবং গাছের সবচেয়ে নিচের ডালটায় এখন সে চাইলে উঠতে পারে।

পরের দিন আরো কিছু গোবর সে খাইল। খাওয়ার পরে দেখল সে দ্বিতীয় ডালে উঠতে পারতেছে।

এই রকম আরো গোবর খাওয়া চর্চা কইরা চারদিন পরে মোরগ গর্বের সঙ্গে গাছের একদম উপরের ডালে চইড়া বসল। আর কিনা গাছের উপরের ডালে মোরগটারে দেখতে পাইয়া কৃষক গুলি কইরা তারে ফালাইয়া দিল নিচে।

গল্পের উপদেশ—মন্দ জিনিস আপনারে উপরে ওঠাইতে পারলেও সেইখানে থাকতে পারবেন এমন নিশ্চয়তা দেয় না।

৩. পাখির শিক্ষা

ছোট্ট পাখি শীত থেকে বাঁচতে উইড়া উইড়া দক্ষিণ দিকে যাইতেছিল। প্রচণ্ড শীতের কারণে পাখি জইমা গিয়া নিচের বড় একটা মাঠের মাঝখানে পইড়া রইল।

পাখি যখন অই রকম পইড়া আছে তখন গরু মাঠ ক্রস করতে গিয়া পাখির উপরে মলত্যাগ করল। জইমা যাওয়া পাখি তখন গরম গোবরের স্পর্শে আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রা ফিরা পাইতে লাগল। কাঁচা গোবরের উত্তাপের কারণে পাখি ঠাণ্ডায় জইমা যাওয়ার হাত থেকে রক্ষা পাইল।

সে ওইখানে শুইয়া শুইয়া উষ্ণতা উপভোগ করতেছিল। তারপরে সে বাঁচার আনন্দে গান গাইতে শুরু করলো। পাশ দিয়া বিড়াল যাওয়ার সময় শব্দ শুনতে পাইয়া আগাইয়া আসল। ঘটনা কী দেখতে আইসা বিড়াল দেখল পাখি গোবরের নিচে চাপা পইড়া আছে কিন্তু গান গায়। বিড়াল তখন পাখিরে গোবরের নিচ থেকে উদ্ধার কইরা আনল ও খাইয়া ফেলল।

গল্পের উপদেশ:
১. যারা আপনারে বিপদে ফেলে তাদের সকলেই আপনার শত্রু না
২.যারা আপনারে বিপদ থেকে উদ্ধার করে তাদের সবাই আপনার বন্ধু না
৩. এবং যখন আপনি গভীর বিপদে আছেন তখন চুপচাপ থাকাই ভাল

৩০ জুন, ২০১৪

Post View: 386

পোস্ট শেয়ার করুন:

Share on X (Twitter) Share on Facebook Share on Pinterest Share on LinkedIn Share on Email Share on WhatsApp
কথাসাহিত্য

Post navigation

Previous post
Next post

Tags

খইট্টাল

সম্পাদক: ব্রাত্য রাইসু

©2026 সাহিত্য ডটকম | WordPress Theme by SuperbThemes

Terms and Conditions - Privacy Policy